চলতি মাসেই বাংলাদেশে পাঁচটি ভূমিকম্পের শঙ্কা?


চলতি ডিসেম্বরেই নাকি বাংলাদেশে রয়েছে পাঁচটি ভূমিকম্পের শঙ্কা! তাও একেবারে দিন-তারিখ উল্লেখ করে! চলতি মাসের পাঁচটি তারিখ উল্লেখ করে বাংলাদেশে ভূমিকম্পের শঙ্কার বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছে আর্থকোয়েকপ্রেডিক্ট ডট কম নামে একটি ভূমিকম্পবিষয়ক ওয়েবসাইট।
ডিসেম্বরে বাংলাদেশের ভূমিকম্পের শঙ্কা সম্পর্কে দেওয়া ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, তাদের নিরূপণের পদ্ধতি অনুযায়ী এ মাসে বাংলাদেশে বড় ভূকম্পনের শঙ্কা খুব কম। তবে ডিসেম্বরের ২, ৫, ১২, ১৬ ও ২২ তারিখে মৃদু ভূমিকম্পের শঙ্কা রয়েছে। এই ভূমিকম্পের মাত্রা ৪-এর কম হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ওয়েবসাইটটি জানায়, সংস্থাটি একটি পরিবর্তিত ফিবোনক্কি ডুয়েল লুকাস (এফডিএল) পদ্ধতির সাহায্যে ভূমিকম্পের শঙ্কা নিরূপণ করেছে। এই পদ্ধতিতে স্থানীয় ও বৈশ্বিক ভূমিকম্পের শঙ্কা নিরূপণে সঠিক ভবিষ্যদ্বাণীর হার অনেক বেশি।
এফডিএল পদ্ধতিতে ভূমিকম্পপ্রবণ এলাকার ভূমিকম্পের সময় এবং মাত্রার ওপর নির্ভর করে এই ভবিষ্যদ্বাণী করা হয়।
প্রতিবেদনে বাংলাদেশের তথ্যপ্রাপ্তি সম্পর্কে উৎস খুবই কম বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ভূমিকম্পের শঙ্কাকে নিয়মানুগ ভবিষ্যদ্বাণী হিসেবে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।
তবে সংস্থাটি এই ভবিষ্যদ্বাণীর কোনো দায় বহন করতে নারাজ। এটি কেবল এফডিএল তত্ত্বের ওপর ভিত্তি করে দেওয়া একটি ভবিষ্যদ্বাণী বলে উল্লেখ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













