শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চাঁদাবাজি বন্ধে পুলিশের সোর্স পরিচয়ে জিরো টলারেন্স

চাঁদাবাজি বন্ধে পুলিশের সোর্স পরিচয়ে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স দেখানো হবে বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার মারুফ হোসেন সরদার। এ ছাড়া সোর্স পরিচয়ে চাঁদা আদায়কারীদের কোনোরকম ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন তিনি।

শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মারুফ হোসেন সরদার আরো বলেন, ‘পুলিশের সোর্স পরিচয়ে কেউ যদি চাঁদাবাজি করে, সে ক্ষেত্রে যার কাছে চাঁদা চাওয়া হবে, অথবা বিষয়টি কারো দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে পুলিশের কাছে অভিযোগ করবেন। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর এতে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে, সে ক্ষেত্রে থানার ওসি ও সংশ্লিষ্ট বিভাগের উপ-কমিশনারকে জানাতে হবে। জানালে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ডিএমপির অবস্থান জিরো টলারেন্স, কাউকে ছাড় দেওয়া হবে না।’

সোর্সকে সঙ্গে নিয়ে অভিযানে যাওয়া যায় কি না, জানতে চাইলে মারুফ হোসেন বলেন, ‘এ ধরনের সুযোগ নেই। এটি যদি কেউ করে, তাহলে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।’

চায়ের দোকানি বাবুল মাতুব্বর হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, ‘এ ব্যাপারে শাহ আলী খানার তিন এসআই, এক এএসআই ও এক কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া তদন্তের স্বার্থে থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে।’

গত বুধবার রাতে রাজধানীর মিরপুর গুদারাঘাট এলাকায় চাঁদা না পেয়ে হুড়োহুড়ির সময় বাবুল মাতুব্বর (৪৫) নামে এক চা বিক্রেতার গায়ে আগুন ধরে যায়।তাকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় শাহ আলী থানায় পুলিশের বিরুদ্ধে মামলা করতে গেলে মামলা নিতে অস্বীকৃতি জানায় পুলিশ। পরে মাদক ব্যবসায়ী পারুল ও সোর্স দেলোয়ারসহ মোট সাতজনকে আসামি করে মামলা করেন নিহত বাবুল মাতুব্বরের মেয়ে রোকসানা।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত