শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘চাঁদা জায়েজ করতে সমাবেশের চেষ্টা করছে আহলে সুন্নাত ওয়াল জামাত’

আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটি গত কয়েকমাস ধরে কোটি টাকা চাঁদাবাজি করে সেই টাকা জায়েজ করতে আগামী ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ডেকেছে বলে অভিযোগ করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদ নামের পৃথক একটি সংগঠন।

বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের সদস্য সচিব মুহম্মদ আব্দুস সাত্তার লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, এই সংঘবদ্ধ চক্র আগামী জাতীয় নির্বাচনে জামায়াত বিএনপির সঙ্গে জোটবদ্ধ হওয়ার গোপন লক্ষ্য সামনে রেখে বিএনপি এবং সরকারকে শোডাউন দেখাতে এ কৌশলী কর্মসূচি হাতে নিয়েছে। এর মাধ্যমে চাঁদার টাকা ভাগ বাটোয়ারার সিদ্ধান্ত নিয়েছে। এ চাঁদার অধিকাংশ টাকা জামায়াত এবং বিএনপির বলেও অভিযোগ করেন তারা।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত নামের এই গোষ্ঠী কিছুদিন আগেও বলেছিল জঙ্গিবাদ আওয়ামী লীগের সৃষ্টি। আওয়ামী লীগকে ভোট দিলে ঈমান থাকবে না। আজ আবার এই চক্রটিই আওয়ামী লীগকে ব্যবহার করার জন্য উঠে পড়ে লেগেছে।

আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের সদস্য সচিব মুহম্মদ আব্দুস সাত্তার দাবি করেন, মূলত মতিন, সামাদ, বখতিয়ার এবং মাসুদচক্রটি ১২ নভেম্বর এ সমাবেশের ঘোষণা দিয়েছে আগামী নির্বাচনে জোটবদ্ধ হওয়ার পরিকল্পনা সামনে রেখে এবং খালেদা জিয়াকে জনসমর্থন দেখাতে। জনসভা করার এখনও অনুমতি না পেলেও তারা এ সমাবেশের মাধ্যমে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে।

সংবাদ সম্মেলনে চাঁদাবাজির বৃহৎ ক্ষেত্র তৈরির জন্য এদের কূটকৌশল ফাঁস এবং সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেন বক্তারা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল গাফফার, মাসুম বিল্লাহ, কাজী আব্দুল জব্বার, তাজুল ইসলামসহ অন্যরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী