‘চাইলে মওদুদের জন্য খাট পাঠিয়ে দেব’


সম্প্রতি আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে মওদুদ আহমদকে তাঁর গুলশানের বাড়ি ছাড়তে হয়। বাড়ি ছাড়ার দিন মওদুদ বলেছিলেন, তিনি ফুটপাতে থাকবেন।
পরে অবশ্য তিনি গুলশানে অন্য একটি ফ্ল্যাটে ওঠেন। এরপর তিনি সাংবাদিকদের বলেন, এখন তাঁর খাট ভাঙা। তিনি ফ্লোরে ঘুমান। এ প্রসঙ্গ টেনে মোহাম্মদ নাসিম বলেন, ‘উনার (মওদুদ) নাকি খাট নাই। চাইলে খাট পাঠিয়ে দেব। চাইলেই পাঠিয়ে দেব। ‘ আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে নাসিম এ কথা বলেন।
মওদুদ ‘নাটক’ করছেন দাবি করে নাসিম বলেন, ‘মওদুদ আহমদ অবৈধভাবে বাড়ি দখল করেছিলেন। তাঁর লজ্জা হওয়া উচিত। এখন আবার তিনি নাটক করছেন। ‘
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রসঙ্গে নাসিম বলেন, ‘উনি (ফখরুল) জামা খুলে ফেললেন। এটা কোনো কথা হলো? নিজের কষ্টের কথা কাউকে বলতে হয় না। ‘
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













