‘চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার পরিকল্পনা নেই’


সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার পরিকল্পনা সরকারের নেই বলে সংসদে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সোমবার জাতীয় সংসদের নবম অধিবেশনে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগমের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
লিখিত উত্তরে তিনি আরো জানান, বর্তমানে দুজন সচিব, ১৭ জন অতিরিক্ত সচিব, ৭২ জন যুগ্ম সচিব, ৪৫ উপসচিব, ৩৫ জন জ্যেষ্ঠ সচিব ও ১৬ জন সহকারী সচিব ওএসডি আছেন।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর জন্য ইতিমধ্যে সংসদেও কয়েকজন সদস্য দাবি জানিয়েছেন। এ ছাড়াও চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে কয়েক দফায় বিক্ষোভ ও আন্দোলন করেছে শিক্ষার্থীরা।
সরকার দলীয় সংসদ গোলাম দস্তগীর গাজীর অপর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ডিসেম্বর ২০১৪ পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও এর আওতাধীন বিভিন্ন দফতর বা সংস্থায় ৩ লাখ ২ হাজার ৯০৪টি (৩,০২,৯০৪) পদ শূন্য ছিল। এর মধ্যে ৯ম তদূর্ধ্ব গ্রেড (১ম শ্রেণি) ৩৯ হাজার ৫৬৪টি, ১০-১২ গ্রেড (২য় শ্রেণি) ৩০ হাজার ৪২২টি, ১৩-১৭ গ্রেড(৩য় শ্রেণি) ১ লাখ ৬৩ হাজার ৪১৭টি এবং ১৮-২০ গ্রেড (৪র্থ শ্রেণি) ৬৯ হাজার ৫০১টি পদ খালি আছে।
২০১৫ সালের তথ্য হালনাগাদ কার্যক্রম চলমান আছে। হালনাগাদকৃত তথ্য সংসদকে পরবর্তী সময়ে জানানো হবে। শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













