চাকরির বয়স বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ
সরকারি চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরি প্রত্যাশীরা।এসময় তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ’-এর ব্যানারে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
জানা গেছে, সরকারি চাকরির বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার দাবিতে দুপুরের দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন চাকরি প্রত্যাশীরা। পরে বিকেলে শাহবাগ মোড়ে সড়কে এসে অবস্থান নিলে আশপাশের সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় পুলিশ তাদের শাহবাগের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করে। কিন্তু চাকরিপ্রত্যাশীরা শাহবাগ মোড়ে অবস্থানে অটল থাকে। এসময় তারা বিক্ষোভ প্রদর্শন করতে থাকলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ তাদের লাঠিচার্জ করে শাহবাগ মোড় থেকে সরিয়ে দেয়।
আন্দোলনকারীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে বেশিরভাগ শিক্ষার্থীরা সেশন জটে আটকে আছে। শিক্ষাজীবন শেষ করে সম্মাননাপত্র পেতেই যে বয়স চলে যায় তাতে বিসিএস পরীক্ষায় অংশ নেয়া সম্ভব হয়ে উঠে না। এ প্রেক্ষিতে সেশন জট কমিয়ে আনারও দাবি জানান তারা। এ সময় প্রায় এক ঘণ্টার সড়ক অবরোধের কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
প্রায় ঘণ্টাখানেক পর শাহবাগের সড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক।
তিনি জানান, চাকরি প্রত্যাশীরা শুক্রবার দুপুর থেকেই আন্দোলন করছিলেন শাহবাগ এলাকায়। বিকেল চারটার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। তখন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।
পুলিশের ধাওয়া খেয়ে এখন তারা জাদুঘরের সামনে অবস্থান করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













