চাকরি দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণ, চিকিৎসক আটক!
যশোরের বেনাপোলে নার্স (সেবিকা) পেশায় চাকরি দেওয়ার কথা বলে এক তরুণীকে (২০) আটকে রেখে ধর্ষণের অভিযোগে শ্যামল সিং নামে এক চিকিৎসককে আটক করেছে পুলিশ।
এঘটনায় ওই তরুণী বাদী হয়ে ওই চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছে।
বুধবার (০২ সেপ্টম্বর) ভোর ৬টায় বেনাপোলে স্থলবন্দরের এলাকার মাহে আলমের বাড়ি থেকে পুলিশ ওই ধর্ষণকারীকে আটক ও ধর্ষিতাকে উদ্ধার করে।
আটক ধর্ষক কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার বড়ঘুপ বাজার এলাকার মৃত কৃষ্ণ মোহন সিংহের ছেলে।
পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে এক চিকিৎসক ওই তরুণীকে নার্সের চাকরি দেওয়ার কথা বলে সাতক্ষীরা থেকে বেনাপোলে ডেকে এনে আটকে যৌন নির্যাতন করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই ঘর থেকে তাকে আটক ও তরুণীকে উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আরশাফুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













