”চাকরি শেষে প্রত্যেক পোশাক শ্রমিক পাবে পাঁচ লাখ টাকা”


একসময় তৈরি পোশাক খাতের শ্রমিকরা চাকরি শেষে শূন্য হাতে বাড়ি ফিরলেও এখন আর খালি হাতে ফিরবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক।
তিনি বলেন, ‘এবার প্রত্যেক শ্রমিক তাদের চাকরি শেষে পাঁচ লাখ টাকা করে নিয়ে বাড়ি যেতে পারবে। আর আগামী ডিসেম্বর থেকেই তারা এই টাকা পাবে কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ তহবিল থেকে।
গতকাল রাজধানী মতিঝিলে চেম্বার ভবনে ‘নিরাপদ কর্মক্ষেত্র ও স্বাস্থ্য’ (ওএসএইচ)-এর তৃতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
মুজিবুল হক বলেন, ‘পোশাক খাতের কোনো শ্রমিক চাকরি ছেড়ে গেলে বা মারা গেলে তিন লাখ টাকা পাবে শ্রমিক কল্যাণ তহবিল থেকে এবং বীমা কোম্পানি থেকে আরো দুই লাখ টাকাসহ মোট পাঁচ লাখ টাকা নিয়ে বাড়ি যাবে প্রত্যেক শ্রমিক। আর চলতি বছরের ডিসেম্বর থেকে কেন্দ্রীয় তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য গঠিত কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ তহবিল থেকে এ কল্যাণ ভাতা পাবে তারা।’
অনুষ্ঠানে মালিকদের শ্রমিকদের প্রতি আরো মানবিক হওয়ার আহবান জানিয়ে মুজিবুল হক বলেন, ‘শ্রমিকরা তার নায্য পাওনার জন্য আদালতে গেলে সেখানেও হয়রানি করা হয়। অনেক মালিক কৌশলে এই হয়রানি করে। মাত্র ২০ হাজার থেকে ৩০ হাজার টাকার জন্য এমন হয়রানি না করে মানবিক হতে হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













