চারজনের লাশ হস্তান্তর, দুজনের লাশ দেওয়া হয়নি


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়িতে ‘জঙ্গি আস্তানা’র অদূরে বোমা বিস্ফোরণে নিহত ছয়জনের মধ্যে চারজনের লাশ হস্তান্তর করা হয়েছে। তবে দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেনি পুলিশ।
আজ রোববার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর থেকে পুলিশের পরিদর্শক চৌধুরী আবু কায়সার দিপু, পরিদর্শক মনিরুল ইসলাম, অহিদুল ইসলাম অপু, ও জান্নাতুল ফাহিমের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে নিহত খাদিম শাহর বাবা ইসমাইল আলী এবং শহিদুল ইসলামের ভাই উপস্থিত থাকলেও তাঁদের কাছে লাশ হস্তান্তর করা হয়নি। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ দুইজন লাইটিংয়ের কাজ করতেন।
এ ব্যাপারে সিলেট মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, খাদিম শাহ ও শহিদুল ইসলামের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা যাবে না।
তবে কী কারণে লাশ হস্তান্তর করা যাবে না বা স্বজনরা কবে লাশ পাবেন এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি ওসি।
নিহত খাদিম শাহর বাবা ইসমাইল আলী বলেন, ‘আমার ছেলে তো ভালা আছিল। তাঁর লাশ গাড়িতে তুলছেনও। তারপরে রেখে দিছে। আর দেয় নাই। বলছে, তদন্তের জন্য রেখে দিছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













