বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চার ঘণ্টায় দুই দফা ভূমিকম্প

চার ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামসহ দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ও মৃদু- দুই দফা ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টা ও বেলা সাড়ে ১২টার দিকে দুটি ভূকম্পন হয় বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্থ অবজারভেটরির তত্ত্বাবধায়ক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার জানিয়েছেন। তিনি বলেন, বেলা সাড়ে ১২টায় রিখটার স্কেলে চার দশমিক সাত মাত্রার ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৬০ কিলোমিটার পূর্বে ভারতের মিজোরামে।

অধ্যাপক হুমায়ুন জানান, ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এর উৎপত্তি। এর আগে সকালের ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৩৭ কিলোমিটার দূরে মিয়ানমারে। ভূপৃষ্ঠের ১১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি, বলেন সৈয়দ হুমায়ুন।

ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ফাহিম হোসেন জানিয়েছেন, তারা এর বিস্তারিত তথ্য অনুসন্ধান ও পর্যালোচনা করছেন। রিখটার স্কেলে চার থেকে চার দশমিক ৯৯ মাত্রার ভূমিকম্পকে মৃদু এবং পাঁচ থেকে পাঁচ দশমিক ৯৯ মাত্রাকে মাঝারি হিসেবে ধরা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত