চার বাংলাদেশিকে হস্তান্তর করলো ভারত


পাঁচ বছর ভারতে কারাভোগের পর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনার জয়নগর চেকপোস্ট সীমান্ত দিয়ে একই পরিবারের ২ শিশুসহ চার বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
রোববার দুপুরে সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
হস্তান্তরকৃতরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া থানার মাধুরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী ফাতেমা বিবি (৪০), তার দুই ছেলে হেলাল উদ্দীন (১৮), মোহাম্মদ হোসেন (১০) ও মেয়ে আয়েশা খাতুন (৭)।
বিজিবি জানায়, কাজের সন্ধানে ফাতেমা বিবি তার ছেলে-মেয়েদের নিয়ে ২০১১ সালের ১৭ মার্চ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ওই দিন সন্ধ্যায় ভারতের মালদাহ রেলস্টেশন থেকে পুলিশ তাদেরকে আটক করে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, দুই শিশুর বয়স বিবেচনা করে ভারতীয় আদালত আয়েশা খাতুন ও মোহাম্মদ হোসেনকে কলকাতা আনন্দ আশ্রম সেফহোমে এবং মা ফাতেমা বিবি ও হেলাল উদ্দীনকে কলকাতা কারাগারে প্রেরণ করে।
পরে দীর্ঘ ৫ বছর পর সাজার মেয়াদ শেষ হলে দর্শনা সীমান্ত দিয়ে রোববার দুপুরে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













