চালু হলো বাংলা নববর্ষ ভাতা
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাংলা নববর্ষ ভাতা চালু করা হয়েছে। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে নববর্ষ ভাতা পাবেন। নতুন বেতন কাঠামোতে এ বিধান রাখা হয়েছে।
সচিবালয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ তথ্য জানান। গত কয়েক বছর ধরে নববর্ষ ভাতা চালুর জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল।
তিনি বলেন, ‘নতুন বেতন কাঠামোতে ভাতার ক্ষেত্রে বাংলা নববর্ষ ভাতা যুক্ত হচ্ছে। আমাদের যে উৎসব ভাতাগুলো আছে সেগুলো সব ধর্মভিত্তিক। কেউ ঈদের সময় পায়, কেউ পূজার সময় পায়, কেউ বড় দিনে পায়। কিন্তু সব ধর্মের মানুষ একই সময়ে একই ভাতা পাচ্ছে এমন নেই।’
মোশাররাফ হোসাইন বলেন, ‘নববর্ষের সময় গ্রামে তৈরি পণ্যই বেশি কেনা-বেচা হয়। কাজেই এটি গ্রামীণ অর্থনীতির উপর প্রভাব বিস্তার করবে। পাশাপাশি বাংলা সংস্কৃতির বিকাশ ঘটাতে সহায়ক হবে।’
সর্বোচ্চ বেতন (গ্রেড-১) ৭৮ হাজার ও সর্বনিম্ন (গ্রেড-২০) আট হাজার ২৫০ টাকা নির্ধারণ করে সামরিক ও বেসামরিক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অষ্টম বেতন কাঠামোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













