বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চিকিৎসার জন্য বিএনপি নেতা সালাহউদ্দিন হরিয়ানায়

ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে অনুপ্রবেশের দায়ে আটকের প্রায় এক বছর পর আদালতের অনুমতি নিয়ে উন্নত চিকিৎসার জন্য হরিয়ানার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ।

আজ শুক্রবার দুপুরের দিকে হরিয়ানার গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে ভর্তি হয়েছেন সালাহউদ্দিন আহমেদ। এর আগে দিল্লির উদ্দেশে গতকাল বৃহস্পতিবার মেঘালয় ছাড়েন বিএনপি নেতা।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবীর খান বলেন, ‘বাংলাদেশ সময় আজ বেলা ১১টার দিকে আমার সঙ্গে সালাহউদ্দিন সাহেবের কথা হয়েছে। তিনি তখন হাসপাতালের দিকে যাচ্ছিলেন। গতকাল তিনি মেঘালয় থেকে দিল্লি রওনা হন।’

গতকাল বৃহস্পতিবার রাতেই এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, সালাহউদ্দিন আহমেদ উন্নত চিকিৎসার জন্য দিন তিনেক আগে শিলং আদালতের অনুমতি পেয়েছেন। আদালত তাঁকে চিকিৎসার স্থান ও এ সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

গত বছরের ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরের গলফ লিংক এলাকা থেকে অনুপ্রবেশের দায়ে আটক করা হয় সালাহউদ্দিন আহমেদকে। তার আগে গত বছরের ১০ মার্চ বাংলাদেশের ঢাকার উত্তরার বাসা থেকে নিখোঁজ হন বিএনপির এই নেতা। যদিও পরিবারের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল।

শিলংয়ে আটক হওয়ার পর সালাহউদ্দিন আহমেদ দাবি করেন, ‘আমাকে চোখ বন্ধ করে কে বা কারা ফেলে দিয়ে গেছে।’

পরে শিলং পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করে। অসুস্থতার কারণ দেখিয়ে জামিন চান সালাহউদ্দিন আহমেদ। বেশ কয়েক দফা শুনানি শেষে আদালত শর্তসাপেক্ষে তাঁকে জামিনে মুক্তি দেন।

আদালতের শর্ত অনুযায়ী, শিলং শহর ছেড়ে কোথাও যেতে পারবেন না সালাহউদ্দিন আহমেদ। এ কারণে চিকিৎসার জন্য সালাহউদ্দিনের পরিবার তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যেতে চাইলেও অনুমতি মেলেনি। ভারতীয় বিদেশি নাগরিক আইনে তাঁর বিরুদ্ধে শিলং আদালতে মামলা চলছে।

শিলং শহরে দীর্ঘদিন ধরে জামিনে মুক্তি পেয়ে অবস্থান করছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। ভারতে আটকের পরের দিন থেকেই চিকিৎসাধীন আছেন তিনি। কিডনির জটিলতা, হৃদরোগসহ নানা রোগে আক্রান্ত তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী