চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন রাষ্ট্রপতি


নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ছয় দিনের সফরে সিঙ্গাপুরে গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। চিকিৎসা শেষে আগামী ১১ ডিসেম্বর দেশে ফিরবেন তিনি।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রপতিকে বিদায় জানাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও পরররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













