চিকিৎসা বাণিজ্য বন্ধে স্থানীয় প্রশাসনকেও ভূমিকা নিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী


সারাদেশে গ্রামেগঞ্জে ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা বাণিজ্য বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় প্রশাসনকে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে এ কথা বলেন মন্ত্রী।
ডা. সামন্ত লাল সেন বলেন, ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা বাণিজ্য বন্ধ করা তো শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব না। যারা স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান আছেন তারা যদি এ বিষয়গুলো নিজেরা পরিদর্শন করে আমাদেরকে প্রতিবেদন দেন, তাহলে আমাদের পক্ষে ব্যবস্থা নেওয়া সহজ হবে। কারণ আমাদের পক্ষে সারা দেশের গ্রামেগঞ্জে অভিযান চালানো সম্ভব না।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমি সংসদে অনুরোধ করেছি, এখনও অনুরোধ করছি স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান আপনারা এগুলো চিহ্নিত করে আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা নেব।
এর আগে ডা. সামন্ত লাল সেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বহির্বিভাগ ঘুরে দেখেন। হাসপাতালের নানা সঙ্কট নিয়ে কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতের জটিলতার বড় কারণ জনবল সঙ্কট। সেই সঙ্কট নিরসনে কাজ চলছে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













