বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চিকুনগুনিয়ায় আক্রান্ত মেয়র সাঈদ খোকনের মা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের মা ফাতেমা হানিফ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন। আজ শনিবার নগর ভবনে ওয়ার্ড কাউন্সিলর, সুশীল সমাজ, এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে চিকুনগুনিয়া নিয়ে সচেতনমূলক বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনের সময় মেয়র এ তথ্য জানান।

এসময় চিকুনগুনিয়া মুক্ত ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করে মেয়র বলেন, আমি অন্য মায়েদের কষ্ট বুঝি। আমার মায়ের বিষণ্ণ মুখ দেখে কাজে আসি। আমার উপর আস্থা রাখুন। আগামী দশ দিনের মধ্যে ডিএসসিসি এলাকা চিকুনগুনিয়া মুক্ত করবো।

একই সঙ্গে মেয়র বলেন, নিয়ন্ত্রণে আসার পরও পার্শ্ববর্তী এলাকা থেকে আসতে পারে চিকুনগুনিয়া। তাই প্রত্যেক নাগরিককে তাদের নিজ অবস্থান থেকে সচেতন থাকতে হবে।

তিনি জানান, ডিএসসিসির হট লাইন চালু করার পর থেকে গতকাল রাত ১০ টা পর্যন্ত ৩১ হাজার ৮৫৬টি ফোন এসেছে নাগরিকদের কাছ থেকে। শুধু ডিএসসিসি এলাকা থেকে এতো ফোন আসেনি। বিভিন্ন তথ্য জানার জন্য দেশের বিভিন্ন এলাকা ও দেশের বাইরে থেকেও এই ফোন কল এসেছে।

এছাড়া ২২ হাজার ১১২ জন নাগরিক কল করেছেন পরামর্শ ও ওষুধের জন্য। এর মধ্যে ডিএসসিসি এলাকার এক হাজার ৪৩০ জন নাগরিক ফোন করেছেন, তথ্য, চিকিৎসা সেবা ও ওষুধের জন্য।

মেয়র জানান, ৩৩৬ জনকে সরাসরি চিকিৎসা নেয়ার জন্য ফোন দিয়েছেন। এর মধ্যে ১৬৬ জন রোগীকে বাসায় গিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। যেখানে পরামর্শ চেয়েছেন ১২৮ জন। এছাড়া ডিএসসিসি এলাকার ৩৭ জনকে কল ব্যাক করে পরামর্শ দেয়া হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত