চিন-পাকিস্তানের সীমান্ত ঘেঁষে রেল লাইন তৈরি করছে ভারত


চিন পাকিস্তানকে আরও কোনঠাসা করতে উদ্যোগী হল ভারত। এয়ার সেই কারণে এবার একেবারতে চিন-পাকিস্তানের শরীর ঘেঁষে রেললাইন বসানোর সিদ্ধান্ত নিল ভারত। সম্প্রতি এমনটাই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাজীব গোঁহাই। এক লিখিত জবাবে তিনি জানান, কৌশলগত কারণে চিন, নেপাল ও পাকিস্তান সীমান্তে রেললাইন তৈরির প্রস্তাবটি তুলেছে প্রতিরক্ষামন্ত্রক।
সীমান্ত ঘেঁষে এই রেল লাইন তৈরির ক্ষেত্রে মোট ১৪টি কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ লাইন চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে প্রথম দফায় চারটির কাজ হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এগুলি হল, ৩৭৮ কিমি দীর্ঘ মিসামারি-তেঙ্গা-তাওয়াং লাইন, ৪৯৮ কিমি বিলাসপুর-মানালি-লেহ লাইন, ২২৭ কিমি পাসিঘাট-তেজু-রুপাই লাইন ও ২৪৯ কিমি নর্থ লখিমপুর-বামে-শিলাপাথার লাইন। যদিও এগুলির একটিও এখনও পর্যন্ত চূড়ান্ত অনুমোদন পায়নি বলে জানান মন্ত্রী। তিনি বলেন, সব কটি প্রকল্পই যাবে দুর্গম হিমালয়ের মধ্য দিয়ে, তাই ওখানকার ভূতাত্ত্বিক চেহারা, স্থিতিশীলতা, নিরাপত্তা সংক্রান্ত সব দিকই আগে ভাল করে পরীক্ষা করে দেখা হবে। সেইমতো ফাইনাল লোকেশন সার্ভের (এফএলএস) কাজ হাতে নেওয়া হয়েছে। এজন্য খরচ হবে ৩৪৫ কোটি টাকা। ২০১৬-২০১৭ বছরের জন্য প্রতিরক্ষামন্ত্রক এ জন্য ৮৭.১৮ কোটি টাকা দিয়েছে বলে জানা গিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













