বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চিরচেনা রূপে ফিরছে ঢাকা

চির চেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। গত নয় সেপ্টেম্বর (শুক্রবার) থেকে মূলত ঈদের ছুটি শুরু হয়। মাঝখানে বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্বর) একদিন সরকারি অফিস খোলা ছিল। তবে অনেকেই ঐ একদিনের ছুটি নিয়ে টানা নয় দিন ছুটি ভোগ করেন। গত শুক্রবার থেকে মানুষ ঢাকায় আসতে শুরু করে। গতকাল শনিবারও লঞ্চ-ঘাট, বাস-ট্রেন স্টেশনে ঢাকামুখী মানুষের স্রোত লক্ষ্য করা গেছে।

আজ সকাল থেকে অফিস-আদালত পুরোদমে শুরু হয়। মতিঝিল পাড়া ছিল অনেকটাই সরগরম। সচিবালয়েও সরকারি কর্মচারিদের উপস্থিতি ছিল স্বাভাবিক। ঈদের ছুটির পর অনেককে কোলাকুলি ও কুশল বিনিময় করতে দেখা যায়। তবে সচিবালয়ে দর্শনার্থীদের ভিড় ছিল না বললেই চলে। রাজধানীর মার্কেটগুলোও খোলা রয়েছে।

কিছু কিছু ফুটপাত চালু হলেও বিশরভাগ দোকানই ছিল বন্ধ। গত কয়েক দিন রাজধানীতে কোনো যানজট না থাকলেও আজ কোথায় কোথায় যানজট দেখা যায়।

রবিবার সকাল থেকেই রাজধানীতে যানবাহনের চাপ ছিল গত কয়েক দিনের তুলনায় বেশি। কোথাও কোথাও যানজটও লাগলেও তা অসহনীয় ছিল না।

রাজধানীর বিভিন্ন টার্মিনালে আজও দেখা গেছে গ্রাম ফেরত মানুষে ভিড়। ঈদের আগে বাড়ি যেতে যেভাবে দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের সেই একই ভোগান্তি কাটিয়ে রাজধানীতে নিজ নিজ কর্মস্থলে ফিরছে মানুষ।

কমলাপুরে কথা হয় চট্টগ্রাম থেকে আসা আসাদুজ্জামানের সঙ্গে তিনি বলেন, ‘পথে কোনো দুর্ভোগে পড়তে হয়নি। আমরা বেশ ভালোভাবেই ঢাকায় ফিরতে পেরেছি। এবারের যাত্রায় আমি সন্তুষ্ট।’

মতিঝিলে কথা হয় ব্যাংক কর্মকর্তা আব্দুল বারির সঙ্গে। তিনি বলেন, ‘ঈদের ছুটির পর আবার অফিস শুরু হলো। ঈদের সবার সঙ্গে দেখা সাক্ষাতের পর আবার অফিসে নতুন করে, নতুন উদ্যমে শুরু হলো। ভালোই লাগছে।’

গুলিস্তানে কথা হয় এক দোকানির সঙ্গে। হাবিবুর রহমান নামের এই দোকানি বলেন, ‘দুই দিন ধরে দোকান খুলেছি, কোনো গ্রাহকের দেখা পাইনি। দোকান খোলা আর ঝাপ বন্ধ করা ছাড়া আর কোনো কাজ ছিল না। আজ কিছু মানুষ অন্তত রাস্তায় দেখা যাচ্ছে। আস্তে আস্তে ঢাকা আবার পুরোনো চেহারায় ফিরুক তাই চাই আমরা।’

পুজিঁবাজারও সরগরম হয়ে উঠেছে।নির্ধারিত সময়ে লেনদেন শুরু হয়েছে। ব্রোকারেজ হাউজগুলোতেও শেয়ার ব্যবসায়ীদের উপস্থিতি ছিল স্বাভাবিক।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ