চীনের জিনজিয়াংয়ে হামলা, নিহত ৫


চীনের উইঘুর অধ্যুষিত জিনজিয়াংয়ে কমিউনিস্ট পার্টির অফিসে আত্মঘাতী হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন হামলাকারী এবং একজন স্থানীয় বাসিন্দা।
জিনজিয়াংয়ের স্থানীয় সরকার এক বিবৃতিতে জানায়, চার হামলকারী একটি গাড়ি নিয়ে কমিউনিস্ট পার্টির অফিস প্রাঙ্গণে ঢুকে পড়ে বিধ্বংসী ডিভাইসের বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলে একজন মারা যায়। পরে পুলিশের গুলিতে চার হামলাকারী নিহত হয়।
চীন সরকার দাবি করে, মুসলিম মিলিশিয়ারা এই প্রদেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য দায়ী। কিন্তু অধিকারকর্মী ও নির্বাসিত উইঘুর সম্প্রদায়ের লোকদের অভিযোগ, উইঘুরদের ধর্ম ও সংস্কৃতির ওপর নিয়ন্ত্রণ আরোপের কারণে অস্থিরতা সৃষ্টি হচ্ছে।
জিনজিয়াং প্রাদেশিক সরকার এক বিবৃতিতে জানিয়েছেন, উইঘুরদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কারাকাক্স কাউন্টিতে এ হামলা হয়েছে। হামলায় একজন এবং পুলিশের গুলিতে চার হামলাকারীই নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
চীনের জিনজিয়াং প্রদেশে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই প্রদেশে মুসলিম উইঘুর ও চীনা হান সম্প্রদায়ের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষে কয়েক শ মানুষ নিহত হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













