চীনের জিনজিয়াং বিমানবন্দরে তুষারঝড়ে আটকা পড়েছে ৫ হাজার যাত্রী


চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উইগুর স্বায়ত্ত্বশাসিত অঞ্চল জিনজিয়াংয়ের উরুমকি বিমানবন্দরে সোমবার তুষারঝড়ে ৫ হাজারের বেশি যাত্রী আটকা পড়েছে।
বিমান বন্দরের একজন ব্যবস্থাপক জানান, সোমবার ভোর থেকে তুষারপাত ও প্রচণ্ড ঠান্ডার পাশাপাশি কুয়াশায় অঞ্চলটি ঢেকে আছে। বৈরী আবহাওয়ার কারণে উরুমকি বিমানবন্দরের রানওয়ে বন্ধ করতে কর্তৃপক্ষ বাধ্য হয়েছে ।
তিনি বলেন, সকাল ১০টা পর্যন্ত ৪২টি ফ্লাইট বিলম্বিত ও ৮টি ফ্লাইট স্থগিত করা হয়েছে।
ব্যবস্থাপক আরো জানান, এই বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করা আরো চারটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করে কাশগার বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













