চীনের প্রেসিডেন্টের সফরকে স্বাগত জানালেন খালেদা


চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে বলেন, ‘গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বাংলাদেশ সফরের জন্য তাকে স্বাগত জানাচ্ছে বিএনপি।’
তিনি বলেন, ‘বিএনপি এবং বাংলাদেশের জনগণ বিশ্বাস করে চীনের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক ঐতিহাসিকভাবে অত্যন্ত নিবিড়। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর বাংলাদেশের জনগণ চীনের অব্যাহত সহযোগিতার কথা স্মরণ করে।’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘প্রেসিডেন্ট শি জিনপিং এর এই সফর নিঃসন্দেহে চীন ও বাংলাদেশের সম্পর্ককে আরো গভীর করবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













