চীনের বিমান প্রতিরক্ষা পদ্ধতি গ্রহণ করলো পাকিস্তান


চীনের তৈরি ভ্রাম্যমাণ একটি বিমান প্রতিরক্ষা পদ্ধতি নিজেদের বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান। বলা হচ্ছে, নতুন এই পদ্ধতিতে নানা ধরনের বিমান ও ড্রোনের উপর নজরদারি করা যাবে।
সম্প্রতি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে পাকিস্তান। এতে বলা হয়, ছোট থেকে মাঝারি মানের বিমান ধ্বংস করতে এই ব্যবস্থা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে।
পাকিস্তান বলছে, চীনের নতুন পদ্ধতিটি গ্রহণ করার মাধ্যমে তাদের বিমান বাহিনীর সক্ষমতা আরো বেড়ে গেলো। একই সঙ্গে চীনের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক আরো জোরদার হলো।
এর আগেও পাকিস্তানের নানা কার্যক্রমে বিভিন্নভাবে সম্পৃক্ত থেকেছে চীন। আরো একবার চীন দেখিয়ে দিলো যে, পাকিস্তানের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













