চীনের ‘রোড সামিট’ শুরুঃ ভারতকে ছাড়াই


আজ রবিবার থেকে চীনে শুরু হয়েছে দুই দিনের ‘ওয়ান বেল্ট ওয়ান রুট’ (ওবোর) সম্মেলন। ৬৭ দেশকে সঙ্গে নিয়ে চীনের এই সম্মেলনের মূল উদ্দেশ্য এশিয়া, আফ্রিকা, ইউরোপকে একটি বাণিজ্যপথে যুক্ত করা। জানা যায়, ৬৫টি দেশ এই সম্মেলনে অংশ নিচ্ছে। যদিও এর মধ্যে ৪৪টি দেশ তাদের রাষ্ট্রপ্রধানকে বেজিংয়ে পাঠিয়েছে।
গতকালই এই সম্মেলনে না যাওয়ার বিষয়ে মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে ভারত। ভারত ওয়ান বেল্ট ওয়ান রুট এর অংশ হলেও, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নয়াদিল্লি ওই সামিটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এক সূত্র জানায়, ইদানীং যেভাবে উপমহাদেশের উন্নয়নে সহায়তার নামে বন্দর, রেল, সড়ক তৈরির উদ্যোগ নিচ্ছে চীন, তা ভারতের পক্ষে বেশ অস্বস্তিদায়ক। কারণ চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অংশ হিসাবে ওই উদ্যোগের অন্তর্ভুক্ত পাকিস্তান অধিকৃত কাশ্মিরও। এনিয়েই রয়েছে ভারতের কড়া আপত্তি।
রাশিয়া, পাকিস্তান, কম্বোডিয়া, কাজাখস্তান, শ্রীলঙ্কা, নেপাল যোগ দিয়েছে সম্মেলনে। এছাড়া ‘ওয়ান বেল্ট ওয়ান রুট’ সামিটে যুক্তরাষ্ট্র বিশেষ এক প্রতিনিধি দল পাঠাবে বলে জানিয়েছে। যদিও এর আগে তারা জানিয়েছিল এই ধরনের কোনও সম্মেলনে তারা অংশ নেবে না। কিন্তু, শেষ মুহূর্তে হোয়াইট হাউস এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাচ্ছে চীনে।
এ বছরের শুরুতে পাঁচ ইউরোপীয় দেশ— ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, ফ্রান্স এবং ইতালি শি জিনপিং-এর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













