বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গয়েশ্বরের শুভেচ্ছা বিনিময়

চীনের সঙ্গে চুক্তিতে দেশের স্বার্থ সমুন্নত রাখার আহ্বান

চীনের সঙ্গে সমঝোতা স্মারক কিংবা চুক্তি করার ক্ষেত্রে দেশের স্বার্থ সমুন্নত রাখার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ বৃহস্পতিবার রাজধানীর পল্টনে নিজ কার্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় বিএনপি নেতা এ কথা বলেন।

গয়েশ্বর রায় বলেন, চীনের প্রেসিডেন্ট শিং জিনপিংয়ের সফরে দুই দেশের মধ্যে কী কী সমঝোতা স্মারক কিংবা চুক্তি সই হবে, তা জনগণ জানে না। তিনি বলেন, সরকারের উচিত ছিলে বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা করা।

এ ছাড়া জনগণকে জানাতে চুক্তি বা স্মারকের বিষয়বস্তু গণমাধ্যমের কাছে তুলে ধরারও দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

বিএনপি নেতা আরো বলেন, নেতাকর্মীদের উজ্জীবিত থাকতে হবে। আন্দোলন-সংগ্রামে মাঠে নামতে হবে। এ জন্য বেঁচে থাকতে হবে।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আগামীকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁর আগমনের মধ্য দিয়ে ৩০ বছর পর চীনের কোনো প্রেসিডেন্ট ঢাকা সফর করবেন। তাঁর সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা সইয়ের কথা রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী