চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১০


চীনের আকেটি আতশবাজি কারখানায় শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো সাতজন। বৃহস্পতিবার হেনান প্রদেশের টংক্সু জেলার কাইফেং শহরে এ ঘটনা ঘটে।
নিরাপত্তা কর্মীদের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বিস্ফোরণে ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়েছে। আহত সাতজনকে দ্রুত পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানানো হয়নি।
এদিকে, বৃহস্পতিবার রাতে দেশটির ঝিজিয়াং প্রদেশের হাংঝৌ শহরে গ্যাস ট্যাংকার বহনকারী একটি গাড়িতে আগুন ধরে গেলে পরে সেটি বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় পাশের একটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫ মিনিটে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। স্থানীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













