চীনে কয়লা খনিতে আটকা পড়ে নিহত ৩২


চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ার একটি কয়লা খনিতে প্রাণঘাতী দুর্ঘটনায় এ পর্যন্ত ৩২ জন মানুষ নিহত হয়েছেন।
দেশটির বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়, শনিবার ছোট ওই খনিটিতে একটি বিস্ফোরণ হয়, এতে রবিবার সকাল পর্যন্ত নিহতের সংখ্যা ৩২ জনে দাঁড়িয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়, বিস্ফোরণের সময় মোট ১৮১ জন খনিকর্মী ভূগর্ভে আটকা পড়েছিলেন, তাদের মধ্যে ১৪৯ জনকে উদ্ধার করা হয়েছে।
এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো চীনের কয়লা খনিতে বড় ধরনের দুর্ঘটনা ঘটল। শুক্রবার উত্তর পূর্বাঞ্চলীয় হেইলোংজিয়াং প্রদেশের আরেকটি কয়লা খনিতে এক বিস্ফোরণে ২১ জন নিহত হন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
শীতকালীন চাহিদা মেটানো ও কয়লার বাড়তি দাম হ্রাসের লক্ষ্যে সরকার কয়লা খনিগুলোকে উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়ার পর এসব দুর্ঘটনা ঘটল। চীনের শিল্প কারখানাগুলোতে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













