চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ২১ শ্রমিকের মৃত্যু


চীনে একটি কয়লা খনি বিস্ফোরণের ঘটনায় ২১ শ্রমিকের মৃত্যু হয়েছে। চারদিন আগে ওই খনিতে বিস্ফোরণের পর খনির ভেতরে শ্রমিকরা আটকে ছিলেন। চারদিন পর তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে খনি কর্তৃপক্ষ। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার।
মঙ্গলবার হেইলংজিয়াং প্রদেশের কিতাইহে শহরে খনিতে মঙ্গলবার স্থানীয় সময় রাত নয়টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। খনির ভেতরে এখনো পর্যন্ত একজন আটকে আছেন।
শনিবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে শিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, খনিতে আটকে পড়া সবাইকে মৃত ঘোষণা করা হয়েছে।
ওই খনির মালিক এবং পরিচালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ওই বিস্ফোরণ একটি দুর্ঘটনা এবং খনিটি লাইসেন্সবিহীন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













