চীনে চোখহীন শিশুর জন্ম


চীনের গুয়াংঝুতে চোখের টিস্যুহীন একটি শিশুর জন্ম হয়েছে। চীনের পিপলস ডেইলি অনলাইন জানিয়েছে, শিশুটি অ্যানোফথালমিয়া নিয়ে জন্ম হয়েছে।
এই সমস্যা থাকায় শিশুটি কোনোদিন আর দেখতে পাবে না। প্রতি ১০ হাজারে ৩০টি শিশু এই সমস্যা নিয়ে জন্ম হয়। ২০ সেপ্টেম্বর লিউ পেইহুয়া শিশুটির জন্ম দেন। চীনের গণমাধ্যমে এই শিশুর জন্মর খবরকে ‘চোখ বিহীন শিশু’ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
উল্লেখ্য, অ্যানোফথালমিয়া গর্ভকালীন পরীক্ষার সময় নির্ণয় করা সম্ভব নয়। বর্তমানে শিশুটিকে গুয়াংঝুর বড় একটি হাসপাতালে দেখা হচ্ছে তার অন্য কোনো শারীরিক সমস্যা আছে কী না। শিশুটির মা-বাবা আশা করছেন বিভিন্ন চ্যারিটি শিশুটির বেড়ে ওঠার বিষয়ে সহায়তা করবে। অ্যানোফথালমিয়ার কোনো চিকিৎসা এখনো উদ্ভাবিত হয়নি।
শিশুটির মা সন্তানের শারীরিক পরিস্থিতির বিষয়ে জানতে পারার পরে বিধ্বস্ত বোধ করছে। তিনি বলেন, আর দশটা শিশুর মতোই তার সন্তান খাওয়ার জন্য কাঁদে এবং হাত-পা নাড়ে। সামনের দিনগুলোতে বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা স্বত্ত্বেও এই সন্তানকে লালন পালন করে বড় করতে দৃঢ়প্রতিজ্ঞ লিউ পেইহুয়া। ডেইলি মেইল
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













