চীনে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র ধসে নিহত ৪০


একটি নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র ধসে চীনে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। ভেতরে আরও অনেকে আটকা পড়ে রয়েছে বলে বার্তা সংস্থার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জিয়াংহু জানিয়েছে, ঘটনাটি ঘটেছে জিয়াংসি প্রদেশের নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের কুলিং টাওয়ারে। স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
ভেতরে অনেকেই আটকে পড়েছেন। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। এছাড়া আহত ৫ জনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
চীনে প্রায়ই শিল্প প্রতিষ্ঠানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। যদিও চীনের কর্তৃপক্ষের দাবি, তারা নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়েই কাজ করিয়ে থাকেন।
এর আগে গতবছরে তাইজিং প্রদেশে রাশয়ানিক বিস্ফোরণে ১৭০ জন নিহত হয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













