বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চুরি হয়ে গেছে বউ, ফিরে পেতে পুলিশের দ্বারস্থ স্বামী…!!

চুরি হয়ে গেছে বউ। হ্যাঁ, ঠিকই পড়ছেন। বাড়ির আসবাব বা গয়নাগাটি নয়। চুরি গিয়েছে বাড়ির গৃহিণী। অভিযোগের বয়ানে দেখে চমকে উঠেছিলেন ভারতের ভক্তিনগর থানার ডিউটি অফিসার। এমন আবার হয় নাকি ?

চটে গিয়ে লিখতে বলেন “বউ নিখোঁজ”। কিন্তু নাছোড় স্বামী। তার দাবি, “আমার স্ত্রীকে চুরি করা হয়েছে।” শিলিগুড়ির আশিঘর এলাকার বাসিন্দা সুভাষ দাস। পেশায় অটো চালক। ২০ বছর তার আর রিঙ্কির সংসার। তাদের চার ছেলে। কিন্তু সুভাষের এই সুখের সংসার থেকে হঠাৎই উধাও হয়ে গেছে স্ত্রী। সুভাষের কথায় “চুরি” গিয়েছে স্ত্রী রিঙ্কি। পুলিশকেও তাই বলেছেন তিনি।

পুলিশ সূত্রে খবর, গত ৩০ অক্টোবর সন্ধে থেকে নিখোঁজ সুভাষ দাসের স্ত্রী রিঙ্কি। নিখোঁজ হওয়ার আগে মোবাইলে মাকে অজানা কারোর সঙ্গে কথা বলতে দেখেছিল মেজ ছেলে শঙ্কর। সেদিন সন্ধে থেকেই রিঙ্কির খোঁজ পাওয়া যায়নি। আত্মীয় থেকে বন্ধুবান্ধব সবার বাড়িতে অনেক খোঁজাখুজি করেও স্ত্রীকে খুঁজে পাননি সুভাষ। শেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। ১ নভেম্বর ভক্তিনগর থানায় অভিযোগ জানিয়েছেন সুভাষবাবু। বলেন, “এত বছর একসঙ্গে ঘর করছি, কখনও বিবাদ হয়নি। তাহলে কেন পরপুরুষের সঙ্গে যাবে সে ? চার ছেলে নিয়ে সুখের সংসার ছিল আমাদের। বউ চুরিই গেছে। পুলিশকে সব জানিয়েছি।”

স্থানীয় ভক্তিনগর থানা সূত্রে খবর, সুভাষ অভিযোগপত্রে বউ চুরির কথাই জানান। চুরি প্রসঙ্গে এলাকার এক মহিলার নামও করেন। ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অভিযোগের পর তিনদিন কেটে গেলেও এখনও বউ চুরির কিনারা হয়নি। রোজ নিয়ম করে বউয়ের খোঁজে থানায় ধর্না দিচ্ছেন সুভাষ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প