চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে রক্তাক্ত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ


আব্দুর রহমান(জসিম),চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :- চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন বিপলবের হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করা হয়েছে। আজ সোমবার বেলা ১২টায় কলেজ ছাত্রলীগের উদ্যোগে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে স্থানীয় শহীদ হাসান চত্বরে ছাত্রলীগ নেতা জানিফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কালু, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, শহর সাধারণ সম্পাদক নাইম পারভেজ সজল ও যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মাফি।
প্রসঙ্গতঃ শনিবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা পশু হাসপাতালের সামনে অভ্যন্তরীন কোন্দলের জের ধরে ছাত্রলীগ নেতা নাজুমুল হক বিপলবকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। ওই রাতেই গুরুতর আহত বিপলবকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













