বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ সহ ৫ জন আটক

আব্দুর রহমান(জসিম),জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা:ডাক্তারদের কাছে বিনামূল্যে বিতরণের (ফিজিশিয়ান স্যাম্পল ) জন্য দেয়া বিভিন্ন ঔষধ কোম্পানির বিপুল পরিমাণ নমুনা ঔষধ অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় ৫ যুবককে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে তাঁদের ব্যবহৃত মাইক্রোবাস (চুয়াডাঙ্গা-চ ১১-০০০৬)। সোমবার মধ্যরাতে শহরের কেদারগঞ্জ এলাকা থেকে ঔষধ উদ্ধারের ঘটনা ঘটে বলেজানিয়েছে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ বাজারে একটি মাইক্রোবাসে তল্লাসি চালানো হয়। গাড়ীতে থাকা ৫টি বস্তা থেকে উদ্ধার করা হয় দেশের বিভিন্ন ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মাধ্যমে সরবরাহকৃত ডাক্তারদের কাছে বিনামূল্যে বিতরণের জন্য ঔষধ। আটক করা হয় মাইক্রোবাসের চালকসহ ৫ জনকে। এরা হলো নওশাদ আলী, মিলন আলী, জুয়েল রানা, সোহেল এবং ড্রাইভার আকতার হোসেন। আটককৃতদের বাড়ী জেলার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে সদর উপজেলার আলোকদিয়া বাজারের জনৈক আল আমিন ও বক্কর নামে দুই ঔষধ ব্যবসায়ির কাছ থেকে এই নমুনা ঔষধের চালান কিনে খোলা বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো। পুলিশের ধারণা এর সাথে ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের যোগসাজশ রয়েছে। ঘটনার প্রেক্ষিতে মামলার প্রস্তুতি চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব

সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা

গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

  • তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
  • মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
  • খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, গণসিল, মহিলার কারাদণ্ড
  • ৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত 
  • সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
  • সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু  
  • টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জা‌রি
  • চুয়াডাঙ্গায় আগু‌নে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
  • কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
  • বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
  • শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
  • চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক