বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতা
চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
আজ মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক বাংলাদেশ ফেভারিট কিরগিজস্তানকে ৩-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আজ এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী দলের খেলোয়াড়, কোচ এবং বাংলাদেশ ভলিবল টিম ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কর্মকর্তাদের অভিনন্দন জানান।
শেখ হাসিনা বলেন, খেলাধূলায় বর্তমান সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার কারণে ভলিবল টিমের এ সফলতা এসেছে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ ভলিবল টিমের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













