রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ছত্তীসগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩৬ মাওবাদী নিহত

ভারতের ছত্তীসগড়ে জঙ্গলের মধ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কমপক্ষে ৩৬ মাওবাদী নিহত হযেছে। নিহত মাওবাদীদের কাছ থেকে একে ৪৭-সহ একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার ছত্তীসগড়ের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তে জঙ্গলে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। শুক্রবার বিকালে ৩৬ জন মাওবাদী নিহতের তথ্য নিশ্চিত করে কতৃপক্ষ।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, ওই অঞ্চলে মাওবাদীদের উপস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পরই বৃহস্পতিবার অভিযানে নামে নিরাপত্তা বাহিনীর যৌথ দল। গোভেল, নেন্দুর, থুলথুলি গ্রামে অভিযান চালায় তারা। অভিযান চালানোর সময় মাওবাদীরা গুলি চালাতে শুরু করলে জবাব দেয় নিরাপত্তা বাহিনীও।

সাম্প্রতিককালে মাওবাদী দমন অভিযানে সবচেয়ে বড় সাফল্য উল্লেখ করে পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ৩৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। আরও কয়েকজন গভীর জঙ্গলে চলে গেছে। তাদের খোঁজে অভিযান অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী।

এদিকে এই সাফল্যে নিরাপত্তা বাহিনীর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই।

শুক্রবার এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘জওয়ানদের এই সাফল্য প্রশংসনীয়। তাদের অদম্য সাহসিকতাকে কুর্নিশ জানাই। ছত্তীসগঢ় থেকে নকশালবাদ শেষ করাই আমাদের লক্ষ্য। নকশালবাদ শেষ করেই আমাদের লড়াই থামবে।’

এর আগে গত ২৪ আগস্ট ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বড় চ্যালেঞ্জ মাওবাদীরা। ২০২৬ সালের মার্চের পর দেশে মাওবাদী থাকবে না বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছিলেন, গত চার দশকে মাওবাদীদের হামলায় ১৭ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ