রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ছাত্রলীগের বয়স কম ভুল করতেই পারে : সৈয়দ আশরাফ

ছাত্রলীগ নেতাকর্মীদের বয়স অল্প, তারা ভুল করতেই পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের রাজনীতি শুরু ছাত্রলীগের রাজনীতির খাতায় নাম লেখানোর মধ্য দিয়ে।

সেই কারণেই আজকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ছাত্রলীগ থেকে রাজনীতির প্রশিক্ষণ হয়। নতুন নতুন জাতীয় নেতৃত্ব সৃষ্টি হয়। আমরা অনেকেই ছাত্রলীগকে নিয়ে টিটকারি মারি। তারা অল্প বয়সী। তারা ভুল করতেই পারে।’

সৈয়দ আশরাফ আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও শেখ কামালের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

‘ছাত্রলীগ মানেই হল দখল, টেন্ডারবাজি, দুনীর্তিসহ সকল অপকর্ম করে এমনটা ভাবা অন্যায়’- মন্তব্য করে জনপ্রশাসনমন্ত্রী বলেন, বর্তমান প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি করা কঠিন হয়ে পড়েছে। কারণ তথাকথিত সুশীল সমাজ মনে করে, ছাত্রলীগ করা মানেই দখল, টেন্ডারবাজি, দুর্নীতিসহ সকল অপকর্ম করা।

‌‘‘সারা দেশের মানুষ অত্যন্ত সম্মানের সঙ্গে আওয়ামী লীগ গৃহীত জাতীয় শোকের মাসের কর্মসূচি পালন করছেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ কোনও দিন স্বাধীন হতো না। অনেকই বলেন, কেন হত না? আমি বলবো, ‘স্বাধীনতার পর এখন পর্যন্ত বঙ্গবন্ধুর মত নেতার জন্ম হয়নি।’

সৈয়দ আশরাফ আরো বলেন, আপনারা রাজনীতিতে ষড়যন্ত্রসহ প্রত্যেকটা ঘটনা থেকে উপলব্ধি করতে পারবেন আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বেই আজকে এই অবস্থায় এসেছে। ভাগ্যের কারণে শেখ হাসিনা ও শেখ রেহানা জীবিত আছেন।

বার্তা সংস্থা বাসস জানায়, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন সংসদ সদস্য র আ ম উবাদুর মোক্তাদির চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীম প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ