বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ছাত্রলীগ নগর সম্পাদকের ২ বছরের দণ্ড – চট্টগ্রাম

চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার ইউপি নির্বাচনে জেলার হাটহাজারীতে জাল ভোট ও প্রভাব বিস্তারের দায়ে রবিবার সকালে এ দণ্ড দেয়া হয়।

হাটহাজারি থানার ওসি মো. ইসমাইল জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই বছরের কারাদণ্ড পাওয়া এই ছাত্রলীগ নেতাকে সকালে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নুরুল আজিম রনির বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের হওয়া মামলাটিও চলবে। মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল কেন্দ্রের বাইরে থেকে শনিবার একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড গুলি, একটি সিল ও নগদ ২৬ হাজার টাকাসহ রনিকে আটক করার পর বিচারিক হাকিম হারুনর রশিদ দুই বছরের দণ্ড দেন।

এর আগে শনিবার দুপুরে হাটহাজারী থেকে আটক করা হয় রনিসহ নয়জনকে। এ সময় তার কাছ থেকে অস্ত্রও উদ্ধার করা হয়।

হাটহাজারী থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। নূরুল আজিম রনি সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী।

স্থানীয়রা জানান, মির্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানপ্রার্থী নুরুল আবছার সম্পর্কে রনির মামা। এই ইউনিয়নের নির্বাচনী প্রচারের শেষ দিনে বৃহস্পতিবার রাতে গুলিতে এক যুবলীগ কর্মী নিহত হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী