মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ছেলেধরা সন্দেহে ছয়জনকে পিটিয়ে হত্যা

ভারতের ঝাড়খণ্ডে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে ছয়জনকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সরাইকেলা জেলায় তিনজন এবং বিকেলে জামসেদপুর জেলায় তিনজনকে পিটিয়ে হত্যা করা হয় বলে খবর বিবিসির।

পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিবিসি হিন্দিকে বলেছেন, শিশু অপহরণ চক্র এলাকায় সক্রিয় হওয়ার গুজবে ঘটনাটি ঘটেছে। পুলিশ এখনও পর্যন্ত এ ঘটনায় জড়িতদের কাউকে আটক করেনি।

তবে কখন, কীভাবে এ গুজব ছড়িয়েছে তা পরিষ্কারভাবে জানা যায়নি।

রাজ্য পুলিশের মুখপাত্র আর কে মল্লিক বলেছেন, এলাকার লোকজন অপরিচিত কাউকে দেখে শিশু অপহরণকারী হিসেবে সন্দেহ করেছিল। সরাইকেলার ঘটনায় নিহতদের উদ্ধার করতে গিয়ে পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

রাজ্যের শীর্ষ পুলিশ কর্মকর্তা ডি কে পান্ডে বলেন, এই দুই জেলায় শিশু অপহরণের ব্যাপারে পুলিশের কাছে কোনো অভিযোগ করা হয়নি। সুতরাং শিশু অপহরণের ঘটনা একেবারেই গুজব। অথচ জেলা দু’টিতে একশরও বেশি পুলিশ সদস্য নিরাপত্তার জন্য রয়েছেন।

এর আগে ২০১৫ সালে ভারতের উত্তরে গরু জবাইয়ের গুজবে এক মুসলিমকে পিটিয়ে হত্যা করেছিল ক্ষুব্ধ হিন্দুরা।

২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত আসামে ৭০ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে জাদুবিদ্যা শেখার গুজবে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী। ২০১৫ সালেও সন্দেহভাজন একজন ধর্ষককে গ্রেফতারের পর নাগাল্যান্ডের কারাগারে পিটিয়ে হত্যা করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প