ছোট হচ্ছে বিশ্বের উচ্চতম মিনার!


আর কয়েক বছরের মধ্যেই বিশ্বের উচ্চতম মিনারের খেতাব হারাতে চলেছে দুবাইয়ের আইকনিক ‘বুর্জ খলিফা’। আসছে তার প্রতিদ্বন্দ্বী নতুন একটি মিনার। যার মাধ্যমে ফের আকাশ ছোঁবে দুবাই।
আরব আমিরশাহির অন্যতম গুরুত্বপূর্ণ এই শহরের এই নতুন মিনারটির বাস্তবায়ন হবে ২০২০ সালের মধ্যেই। নির্মাণকারী সংস্থা ইমার প্রপার্টিজের চেয়ারম্যান মহম্মদ আলাব্বর জানিয়েছেন, মিনারটি তৈরিতে খরচ হবে ১০০ কোটি মার্কিন ডলার। এতে থাকবে বিলাসবহুল রেস্তোরাঁ, হোটেল, অফিস, বুটিক সহ চোখ ধাঁধানো কারিগরির নিদর্শন৷
মিনারের গায়ে থাকবে চলমান কাঁচের ব্যালকনি। তবে এর উচ্চতা ঠিক কতটা হবে, তা এখনই ফাঁস করছে না ইমার। ২০১০ সালে তৈরি হওয়া বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার (২৭০০ ফুট)৷
বিশ্বের উচ্চতম এই মিনার দুবাইয়ের গর্ব ও অন্যতম আকর্ষণ৷ নতুন মিনার তৈরি হলে বুর্জ খলিফা দ্বিতীয় উচ্চতম মিনার হিসেবে পরিচিত হবে৷ আর দুবাইয়ের মুকুটে দু’টি দীর্ঘতম মিনারের শহর তকমা লাগবে৷
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













