জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চলবে: শিক্ষামন্ত্রী


জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা। নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সবাই ঐক্যবদ্ধ থাকলে জঙ্গিবাদ বাংলার মাটিতে ভিত্তি স্থাপন করতে পারবে না। আমরা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে কাজ করব। তিনি বলেন, ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদকে যারা উসকে দিচ্ছে, তাদের বিরুদ্ধে সামাজিক ও প্রতিরোধমূলক আন্দোলন গড়ে তুলতে হবে।
মন্ত্রী বলেন, অনেকে মাদ্রাসাকে জঙ্গি তৈরির কারখানা বলে থাকেন। কিন্তু আমি সবসময় এর বিরোধিতা করেছি। জঙ্গি কর্মকাণ্ডের অভিযোগে যারা আটক হয়েছে তাদের অধিকাংশই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্ব করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













