জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে বামপন্থীদেরকে নেতৃত্ব দিতে হবে : ইনু


তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে বামপন্থীদেরকে নেতৃত্ব দিতে হবে। এতে একটি সাম্যবাদি সমাজ গঠনের পথ সুগম হবে।
বাংলাদেশের সাম্যবাদি দলের প্রতিষ্ঠাতা কমরেড তোহার ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সন্ধায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কমরেড তোহা ছিলেন একজন মহান ব্যক্তি। তিনি শ্রমিক, কৃষক, নারী এবং প্রান্তিক শ্রেণীর মানুষের অধিকার রক্ষায় লড়াই করেছেন। তার অনুসারী এবং ভক্তরা এই সংগ্রাম অব্যাহত রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি সমাজে অসমতা এবং সা¤্রাজ্যবাদের বিরুদ্ধে তোহার লড়াইয়ের প্রশংসা করেন। তিনি বলেন, তোহা ছিলেন, একজন জাতীয় রাজনীতিবিদ। তিনি কখনো নীতির প্রশ্নে আপোষ করতেন না।
তিনি কমরেড তোহার নীতির উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অর্থনৈতিক স্বাধীনতা এবং দেশের শ্রমজীবি মানুষের স্বার্থ রক্ষার নীতি অনুসরণ করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭২ সালের সংবিধান পুনরুজ্জীবিত এবং রাষ্ট্রের চার মূলনীতি পুনরুদ্ধার করেছেন।
সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়–য়া সভায় সভাপতিত্ব করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













