মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জঙ্গিবাদ আর হুমকি হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হাতিয়া থেকে পঞ্চগড় পর্যন্ত সাধারণ মানুষ কেউ জঙ্গিবাদ আর সন্ত্রাস পছন্দ করে না। মানুষ এই জঙ্গিবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে বলেই সরকার দেশে জঙ্গিবাদ সন্ত্রাস দমন করতে পেরেছে। এই সন্ত্রাস বা জঙ্গিবাদ ভবিষ্যতে এ দেশের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে না।

আজ সোমবার দুপুরে তিনি খুলনা সার্কিট হাউসে দলীয় নেতাদের সঙ্গে রুদ্ধদার বৈঠকের আগে সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় সাবেক মন্ত্রী তালুকদার আব্দুল খালেক, বেগম মুন্নুজান সুফিয়ানসহ সংসদ সদস্য মিজানুর রহমানসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুয়ায়ী নির্দিষ্ট সময় দেশে সাধারণ নির্বাচন হবে। আওয়ামী লীগের কাউন্সিল হয়ে নতুন নেতা নির্বাচিত হয়েছেন, তারা দেশকে একটি ভালো নির্বাচন উপহার দেবেন। উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে সুন্দরবনের রাসমেলায় যোগদান করেন। সোমবার দুপুরে ঢাকা যাওয়ার পথে খুলনা সার্কিট হাউসে যাত্রা বিরতিকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ