বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের জঙ্গিবাদ দমনে মার্কিন যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা করবে বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন সফরে আসা সে দেশের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আজ সোমবার বিকেলে রাজধানীর রমনা টেলিফোন ভবনে মাস্টাররোল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিক ও ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার দাবি ও জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা সভায় এমন তথ্যই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন করে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। তবে তাদের মোকাবিলায় দেশবাসী সচেতন ও ঐক্যবদ্ধ। জঙ্গিবাদ শুধু দেশীয় সমস্যা নয় উল্লেখ করে তিনি বলেন, এই উগ্রপন্থা দমনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাথে আলোচনা হয়েছে।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে কামাল বলেন, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আসছেন। তিনি অনেক কথাই শুনলেন, তিনি অনেক কথাই আমাদের সঙ্গে শেয়ার করলেন। স্বীকার করলেন, কথা বললেন। অনেককিছু সহযোগিতার আশ্বাস দিয়ে গেছেন।’

সভায় আসাদুজ্জামান খাঁন বলেন, ‘আমি টেকনাফ থেকে তেঁতুলিয়ায় যেখানেই যাই, সেখানেই দেখি হাজার হাজার মানুষের ঢল। সবখানে একই কথা একই উচ্চারণ, আমরা জঙ্গিবাদকে রুখে দেব। আমরা রুখে দাঁড়াবার জন্যই ঘুরে দাঁড়িয়েছি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত