শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নয়াপল্টনে মির্জা ফখরুল

জঙ্গিবাদ নিয়ে খেলা শুরু করেছে আ. লীগ

দমন নয়, জঙ্গিবাদ নিয়ে আওয়ামী লীগ দেশে ভয়ঙ্কর খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ‘জিয়া পরিষদ’ আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণসভায় ফখরুল এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুমকে তাবেলা সিজার হত্যার প্রধান আসামি করে অভিযোগপত্র দেওয়ার উদ্দেশ্যই হলো মূল আপরাধীদের আড়াল করা। তিনি বলেন, তাবেলা হত্যার পরই বিএনপি জঙ্গিবাদ মোকাবিলায় সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে একটি জাতীয় কনভেনশন ডাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল। সরকার সে আহ্বানে সাড়া দেয়নি। এর ফলে দেশে জঙ্গিবাদের বিস্তার ঘটেছে।

বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে জঙ্গিবাদকে নিয়ে যে খেলা আওয়ামী লীগ শুরু করেছে, আমরা তখনই বলেছিলাম যে, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে, আগুনই একদিন সমগ্র জাতিকে পুড়িয়ে মারবে। আজকে সে ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে যাচ্ছে বাংলাদেশে। আমরা দেখতে পাচ্ছি।’

‘এই ভয়ঙ্কর পথ থেকে সরে আসুন। এই আগুন নিয়ে খেলবেন না। বারবার বলেছি, চলে আসুন। ফিরে আসুন এবং সত্যিকার অর্থেই গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করুন।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী