সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জঙ্গিবাদ রোধে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈঠক কাল

জঙ্গিবাদ প্রতিরোধে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামীকাল ২৩ জুলাই বিকেল ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদী কার্যক্রম নির্মূলে কার্যকরী পথ খুঁজে বের করতে এ বৈঠক করার পরিকল্পনা করা হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) মো. ওমর ফারুখ জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, জ্যেষ্ঠ শিক্ষক এবং শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকদের এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ও কমিশনের সদস্যরা সভায় উপস্থিত থাকবেন।

মো. ওমর ফারুখ আরো জানান, গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় সম্প্রতি জঙ্গি হামলায় কিছু শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীর সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবিরোধী উদ্বুদ্ধকরণ সভা করা হবে। এর আগে গত ২১ জুলাই সারা দেশের কলেজ অধ্যক্ষ ও ১৭ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ