বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জঙ্গি আস্তানা থেকে বেরিয়ে ফায়ার সার্ভিসের সদস্যকে কুপিয়ে হত্যা ( ভিডিও )

ফাঁকা ধানখেতের ওপর মাটি-টিনের বেড়া আর টিনের ছাউনির বাড়িটা। জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল বুধবার রাত থেকেই ঘিরে রাখে পুলিশ। সকালের দিকে হঠাৎ করেই আস্তানা থেকে বের হয়ে আসেন নারী-পুরুষসহ বেশ কয়েকজন। তাঁরা পুলিশকে লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটান, কুপিয়ে হত্যা করেন ফায়ার সার্ভিসের সদস্য আবদুল মতিনকে (৪৫)। এ সময় পুলিশ গুলি চালায়। পরে ‘আত্মঘাতী বিস্ফোরণে’ পাঁচ জঙ্গি নিহত হন বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী একজন স্থানীয় সাংবাদিক বলেন,

বাড়িটি পুলিশ ঘিরে রাখা অবস্থায় সকাল সাড়ে সাতটা ৪০ মিনিটে ধারালো অস্ত্র, শাবল ও বল্লম হাতে কয়েকজন নারী-পুরুষ সেখান থেকে বের হয়ে ধানখেতে অবস্থান নিয়ে থাকা পুলিশের দিকে ছুটে যান। তারা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটান। এ সময় একজন নারী ও একজন পুরুষ মিলে ফায়ার সার্ভিসের সদস্য আবদুল মতিনকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। পাশে থাকা পুলিশ গুলি ছুড়েও তাদের নিবৃত্ত করতে পারেনি। জঙ্গিরা পুলিশের দিকেও ধেয়ে আসার চেষ্টা করে। পুলিশ গুলি করে তাদের প্রতিরোধ করে। এর মধ্যেই হামলাকারী জঙ্গিরা সবাই আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয় বলে পুলিশ জানায়।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, জঙ্গি আস্তানাগুলোতে যেহেতু প্রচুর বিস্ফোরক থাকে তাই অভিযানের সময় ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে রাখা হয় পানি ছিটানোর জন্য। এ ছাড়া দরজা-জানালা, দেয়াল ভাঙতেও তারা সহায়তা করে। প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রেও ফায়ার সার্ভিসের সদস্যরা সহায়তা করে। এ ধরনের প্রাণরক্ষাকারী বাহিনীর সদস্যকে যেভাবে হত্যা করা হয়েছে, তা বীভৎস।

https://youtu.be/Ot1gZ-CdIyw

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ