জঙ্গি আস্তানা সন্দেহে রাজশাহীতে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ


রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।
মঙ্গলবার সকাল ১০টা থেকে ওই বাড়ির চারপাশ ঘিরে অবস্থান নেয় পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারি কমিশনার ইফতে খায়ের আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নগরীর হড়গ্রাম কোর্ট কলেজ এলাকার একটি বাড়িতে জঙ্গি আস্তানা রয়েছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকার চারপাশে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট সদস্যরা অবস্থান নিয়েছে।
তিনি আরও বলেন, তারা জঙ্গি আস্তানার তথ্য নিশ্চিত হয়ে এবং ওই এলাকা পর্যবেক্ষণ শেষে অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে এর আগে আশপাশের লোকজনকে সরিয়ে দেয়া হবে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













