জঙ্গি দমনে সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র


বাংলাদেশের সন্ত্রাসবাদ, মানি লন্ডারিং প্রতিরোধসহ আন্তদেশীয় অন্যান্য অপরাধ মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
আজ মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ আশ্বাসের কথা জানান বার্নিকাট। এর আগে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করে অনেকদূর অগ্রসর হয়েছে উল্লেখ করে বার্নিকাট বলেন, বিশ্বব্যাপী এখনো জঙ্গি হুমকি অব্যাহত রয়েছে। বাংলাদেশ জঙ্গি দমনে কাজ করে যাচ্ছে। জঙ্গি দমনে বাংলাদেশ যে কাজ করে যাচ্ছে, যুক্তরাষ্ট্র তাদের সহায়তা অব্যাহত রাখবে।’
এ সময় পুলিশ একাডেমিতে বাংলাদেশ পুলিশ প্রশাসনকে দেওয়া মার্কিন সহযোগিতাও অব্যাহত রাখার আশ্বাস দেন এই মার্কিন রাষ্ট্রদূত।
মার্কিন রাষ্ট্রদূত বের হয়ে যাওয়ার পর যুক্তরাজ্যের রাষ্ট্রদূত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













