মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জঙ্গি-স্বৈরাচার মোকাবিলায় সহযাত্রা প্রয়োজন : তথ্যমন্ত্রী

জঙ্গি আর স্বৈরাচার মোকাবিলায় সংস্কৃতিকর্মী আর রাজনৈতিক কর্মীদের সহযাত্রা প্রয়োজন বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, সংস্কৃতির বড় শত্রু হচ্ছে জঙ্গি-স্বৈরাচার আর রাজাকার। এদের মোকাবিলায় হাত ধরাধরি করে এগুতে হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে নবগঠিত বাঙালি সাংস্কৃতিক জোটের নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে বাঙালি সাংস্কৃতিক জোটের আহ্বায়ক সাইফুল আজম বাশারের নেতৃত্বে কণ্ঠশল্পিী আব্দুল জব্বার, চিত্রনায়ক ফারুক (আকবর হোসেন পাঠান), অভিনেত্রী দিলারা ইয়াসমিন, আবদুল মতিন ভূঁইয়া, মিজানুর রহমান সজল, জাদুশিল্পী এ এইচ রানা, এস এম মহসীন, শিরিন আক্তার মঞ্জু, আইরিন পারভীনসহ ৪০ সদস্যের একটি দল বৈঠক করে।

হাসানুল হক ইনু বলেন, সংস্কৃতিকর্মীরা বাঙালিত্ব, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও প্রগতির ধারক। কোনো রক্তচক্ষুর সঙ্গে তারা আপস করে না। আর জঙ্গি, স্বৈরাচার ও রাজাকারেরা সংস্কৃতির সবচেয়ে বড় শত্রু। এদের মোকাবিলা করতে সাংস্কৃতিককর্মীদের সঙ্গে রাজনৈতিককর্মীদের ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার সংস্কৃতিককর্মীদের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী