জনগণের কাছে গ্রহণযোগ্য না হলে মনোনয়ন নয়: ওবায়দুল কাদের


আসন্ন জাতীয় নির্বাচনে যারা জনগণের কাছে গ্রহণযোগ্য হবেন না, তারা নিশ্চয় মনোনয়ন পাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
২০ মে মঙ্গলবার রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘বিভিন্ন সংস্থার জরিপ অনুসারে আগামী নির্বাচনে ‘উইনেবল ক্যান্ডিডেট’ মনোনয়ন পাবেন। যারা জেতার জন্য প্রস্তুত, জনপ্রিয়তা আছে, তারাই নির্বাচনে মনোনয়ন পাবেন।’
এ সময় যুবলীগ নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ঈদে ঘরে ফেরা মানুষদের কষ্ট নিরসনে যুবলীগ নেতা-কর্মীরা যেন মাঠে থাকেন।’ দলের প্রধান শেখ হাসিনার পক্ষ থেকে যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরীর প্রতি তিনি এ আহ্বান জানান।
ইফতার মাহফিলে যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













