জনগণের জন্য ওবামার শেষ কথা ‘ধন্যবাদ’


যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন। একসঙ্গে কফি পানের পর মার্কিন জনগণকে বিদায় জানিয়ে শেষবারের মতো ওভাল অফিস ত্যাগ করেন।
তিনি একটি চিঠি হাতে নিয়ে ওভাল অফিস ত্যাগ করেন এবং চিঠিটি ‘রিসোলুট ডেস্কে’ রেখে যান। উত্তরসূরির জন্য ব্যক্তিগত একটি নোট রেখে যাওয়ার প্রথা অনুসারে ওবামা ওই চিঠি রেখে যান।
আট বছর আগে ওবামা যখন হোয়াইট হাউসে পৌঁছান, তখন তিনি তাঁর পূর্বসূরি জর্জ ডব্লিউ বুশের কাছ থেকেও একটি নোট পেয়েছিলেন। ট্রাম্পের অভিষেকের প্রাক্কালে ওবামা ট্রাম্পের সঙ্গে সকালের চা পান করেন।
ওভাল অফিস ত্যাগ করার সময় স্মৃতিকাতর অনুভূতি হচ্ছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবামা বলেন, ‘অবশ্যই।’ যুক্তরাষ্ট্রের জনগণের জন্য আপনার শেষ বাক্য কী— এর জবাবে খুবই সাদামাটাভাবে তিনি বলেন, ‘ধন্যবাদ।’
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













